সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি আরো ১৫১

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৫ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে হামের প্রকোপ অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও হাম ও উপসর্গ নিয়ে আরো ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জনে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২১ জন সন্দেহজনক হাম রোগী।

সোমবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৫১ জনের মধ্যে ৮৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুইজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ৩০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪২১ জনের মধ্যে ১৪৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১৪৯ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, আটজন রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, পাঁচজন নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে, ২১ জন পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে, দুইজন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন জকিগঞ্জে, পাঁচজন কোম্পানীগঞ্জে, ছয়জন বিয়ানীবাজারে, আটজন গোলাপগঞ্জে, ৪০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, সাতজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং ২৬ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৫ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় চলতি বছরে মৃত্যুর সংখ্যা আগের দিনের ১৫৮ জনেই রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ১৫১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হলেও মৃত্যুহীন দিন এবং নতুন নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ার ঘটনায় কিছুটা স্বস্তি মিললেও সামগ্রিকভাবে সিলেটে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

Topics