ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত যুবকের পরিচয় মিলেনি

রাস্তায় গাড়ির ধাক্কায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিহত হওয়া যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে রাত ৩টার দিকে রক্তাক্ত লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তা হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাস্তায় গাড়ির ধাক্কায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পরে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।

হাঁসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, কেউ নিহত যুবকের সন্ধান না করায় ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়। কিন্তু তাতেও কোনো পরিচয় মিলেনি। মঙ্গলবার বিকেলে লাশটি ঢাকা মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, এত রাতে এক্সপ্রেসওয়েতে সাধারণত কোনো পথচারী পারাপার হয় না। এ যুবক রাস্তা পাড় হচ্ছিল নাকি অন্য কেউ তাকে উদ্দেশমূলকভাবে দুর্ঘটনায় ফেলেছে তা বোঝা যাচ্ছে না।