বাংলাদেশ জামায়তে ইসলামী সাঁথিয়া পৌর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাঁথিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে (দৌলতপুর) মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া পৌর যুব বিভাগের সভাপতি মাহদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল গফুর, উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।



