বিএনপি ক্ষমতায় এলেই মানুষের জন্য কাজ করে : হুইপ দুলু

‘ধনী গরিব, নারী-পুরুষ, সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।’

নাটোর প্রতিনিধি

Location :

Natore
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু |নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় আসে সমাজের দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের জন্য মানবিক কাজ করে।’

তিনি বলেন, ‘ধনী গরিব, নারী-পুরুষ, সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।’

শুক্রবার (৮ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ও জেলা পরিষদের আয়োজনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

দুলু বলেন, ‘বিএনপি বিশ্বাস করে একটি সুন্দর বাসযোগ্য দেশ গড়তে হলে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের অনেক অত্যাচার, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নির্যাতিত প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়াবে।’

আর্থিক সহায়তা অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার ৩৩০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫ হাজার করে টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।