সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: এনাম খার সভাপতিত্বে ও সেক্রেটারি মো: নুরুজ্জামান জাভেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
সরাইল উপজেলা মডেল মসজিদে ইফতার ও দোয়া মাহফিল
সরাইল উপজেলা মডেল মসজিদে ইফতার ও দোয়া মাহফিল |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সম্মানে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর সরাইল উপজেলা মডেল মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: এনাম খার সভাপতিত্বে ও সেক্রেটারি মো: নুরুজ্জামান জাভেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান, সরাইল উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম ও জামায়াত নেতা বরকত উল্লাহ মিন্টু।

বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সাংবাদিকরা এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।