গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
ওই কর্মসূচির সাথে সমন্বয় রেখে ১৫ জুলাই-২৬ বুধবার বগুড়ার গাবতলী মহিষাবানের গোলাবাড়ী মড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, বাগবাড়ী সরকারি শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।



