নলডাঙ্গায় মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন এই আদালত পরিচালনা করেন।

Location :

Natore
নলডাঙ্গা থানা
নলডাঙ্গা থানা |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে মো: আলতাব হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন এই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আলতাব নলডাঙ্গা থানার মমিনপুর গ্রামের মরহুম তাহের উদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা থানার এসআই মালেক-এর নেতৃত্বে আলতাব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আসামি তার অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।