রাণীনগরে দিনে-দুপুরে বিকাশ অ্যাজেন্টের দোকানে চুরি

বিকেল সাড়ে ৩টার দিকে জানতে পারি দোকানের দরজা খোলা। খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের তালা খোলা এবং ড্রয়ারে রাখা দেড় লাখ টাকা নেই।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
রাণীনগর থানা, নওগাঁ
রাণীনগর থানা, নওগাঁ |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে পলাশ নামে এক বিকাশ অ্যাজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে কোনো এক সময় উপজেলার করজগ্রাম খাঁনপুকুর বাজারে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক পলাশ বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে দোকানে তালা দিয়ে সন্তানের জন্য ওষুধ কিনতে রাণীনগর বাজারে যাই এবং সেখান থেকে ওষুধ কিনে বাড়িতে চলে আসি। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে জানতে পারি দোকানের দরজা খোলা। খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের তালা খোলা এবং ড্রয়ারে রাখা দেড় লাখ টাকা নেই। পরে এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল লতিফ জানান, বিকাশ অ্যাজেন্টের দোকান থেকে টাকা চুরির মৌখিক অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।