নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেছেন। বুধবার তিনি থানা পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এম সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মো: শামীম হোসেন, নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান, ডিউটি অফিসার এস আই হামিদা সুলতানা, শিশু ডেস্কের দায়িত্বে থাকা এস আই সুইটি খানমসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। তিনি থানার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মতামত ব্যক্ত করেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনানুগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থানা পরিদর্শন বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরো সুদৃঢ় করার পাশাপাশি জনগণের জন্য কার্যকর ও মানসম্মত আইনগত সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে।



