লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিকের মৃত্যু

প্রতিদিনের মতো বুধবার দুপুরে ওই ইটভাটায় কর্মরত শ্রমিক দাউদ গাজী মোটরের পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করেন। এ সময় তার শরীরে পানি থাকায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি।

Location :

Narail
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগড়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগড়া |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে মান্নান মোল্যার ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত দাউদ গাজী খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইটভাটায় স্ত্রী ও এক ছেলেসন্তান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার দুপুরে ওই ইটভাটায় কর্মরত শ্রমিক দাউদ গাজী মোটরের পানি উত্তোলনের জন্য ইলেকট্রিক সুইচ অন করেন। এ সময় তার শরীরে পানি থাকায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘ইটভাটা শ্রমিক নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।‘