আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ
আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি মশুর ডাল, মরিচের গুড়া, হলুদের গুড়া এবং ধনিয়া সহ মোট ১৪ কেজির খাদ্য সামগ্রী প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শরিফুল ইসলামের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, ৮ নম্বর ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মমতাজ বেগম সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরের আকস্মিক বৃষ্টিতে শিমুলিয়ার ৯ নম্বর ওয়ার্ড বাড়ইপাড়া দাড়োগা মূড় এলাকার বেশ কয়েকটি বাসা বাড়ি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি খাদ্য সামগ্রী দেয়ার উদ্যোগ নেন এবং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে তা বিতরণ করেন।