গোয়ালন্দে এমপি নূরুন্নিসা সিদ্দিকার সংবর্ধনা ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকার রাজবাড়ীর গোয়ালন্দে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Goalanda
গোয়ালন্দে এমপি নূরুন্নিসা সিদ্দিকার সংবর্ধনা ও মতবিনিময় সভা
গোয়ালন্দে এমপি নূরুন্নিসা সিদ্দিকার সংবর্ধনা ও মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকার রাজবাড়ীর গোয়ালন্দে আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামে হাজীবাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গণে হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা তেজগাঁও কলেজের প্রাক্তন অধ্যাপক শেখ মহিউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো: শামসুল আল বরাটী, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ফরিদপুর আঞ্চলিক দায়িত্বশীল নেত্রী নাজমুনন্নেসা এবং গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম মীর মালত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর জামায়াতের সভাপতি জালাল উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, দেশে বিচার ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। সেই প্রেক্ষাপটে বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোও যুগোপযোগী হওয়া জরুরি প্রয়োজন। আমরা চাই কোরআন ও সুন্নাহ ভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালিত হোক।

মতবিনিময় সভায় তিনি সমাজকে মাদক ও দুর্নীতি মুক্ত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।