ফরিদপুর-৪ আসনে বিএনপির শহিদুল ইসলাম খান বাবুল বিজয়ী

শহিদুল ইসলাম খান বাবুল বেসরকারি ফলাফলে এক লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
শহিদুল ইসলাম খান বাবুল
শহিদুল ইসলাম খান বাবুল |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বেসরকারি ফলাফলে এক লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট। বিএনপির প্রার্থী ৫১ হাজার ৬৩৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এরমধ্যে ভাঙ্গায় ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬০ হাজার ৭৭৫ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ৪৯৪ ভোট।

সদরপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৫ হাজার ২০১ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২০ হাজার ১৬১ ভোট। চরভদ্রাসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬ হাজার ৫০৪ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৬২০ ভোট।