নওগাঁর মহাদেবপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ দলের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বিকেলে উপজেলার নওহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ মৈনম এলাকার সবের আলীর ছেলে মানিক (৩৮), চকভবানী এলাকার এরশাদ আলীর ছেলে আসিকুর রহমান (২৭) এবং সদর উপজেলার বক্তারপুর এলাকার আজিজুল হাসানের ছেলে রাশেদ আহমেদ পাপ্পু (৩০)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্যরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হবে।’



