বঙ্গপোসাগরে বিপুল পরিমাণ আলু ও ডিজেলসহ ১০ পাচারকারী আটক

বঙ্গোপসাগরের চট্টগ্রাম সলিমপুরের রজোরে সাঙ্গু পরিত্যক্ত গ্যাস ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলু ও ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বঙ্গপোসাগরে বিপুল পরিমাণ আলু ও ডিজেলসহ কোস্টগার্ডের হাতে আটক ব্যক্তিরা
বঙ্গপোসাগরে বিপুল পরিমাণ আলু ও ডিজেলসহ কোস্টগার্ডের হাতে আটক ব্যক্তিরা |নয়া দিগন্ত

বঙ্গোপসাগরের চট্টগ্রাম সলিমপুরের রজোরে সাঙ্গু পরিত্যক্ত গ্যাস ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলু ও ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (২৯ মার্চ) সকালে সাঙ্গু পরিত্যক্ত গ্যাস ফিল্ড এলাকায় কোস্টগার্ড এ অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কোস্টগার্ড চট্টগ্রাম থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরবর্তী সাঙ্গু পরিত্যক্ত গ্যাস ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ফিশিং বোট আটক করা হয়। পরে আটক করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু ও ২৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন মহেশখালীর করিম উল্লাহ (৩৬), কক্সবাজারের আব্দুর রহিম (২৬), ভোলার তজুমদ্দিন উপজেলার মো: রুবেল (২৬), চকোরিয়ার মোহাম্মদ শাহজাহান (৪২), মহেশখালীর মো: সোহেল (২২) ও নবীর হোসেন (৩৮), চট্টগ্রামের বাঁশখালীর আজিজুল হক (২০), গিয়াস উদ্দিন (৩২), মোহাম্মদ এবাদুল ইসলাম (৩০) ও মোহাম্মদ নূরুল আফসার (৩০)।

পরবর্তী সময়ে, জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আলম সুজন।