একমাসের মধ্যে বৈলছড়িকে মাদকমুক্ত করার ঘোষণা ওসির

আগামী একমাসের মধ্যে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক।

Location :

Chattogram
একমাসের মধ্যে বৈলছড়িকে মাদকমুক্ত করার ঘোষণা ওসির
একমাসের মধ্যে বৈলছড়িকে মাদকমুক্ত করার ঘোষণা ওসির |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

আগামী একমাসের মধ্যে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বাঁশখালী থানার উদ্যোগে বৈলছড়ি ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

ওসি বলেন, ‘বৈলছড়ি ইউনিয়ন পরিষদ আগামী তিনমাসের মধ্যে ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছে। আমি বলতে চাই, আমরা বাঁশখালীর প্রত্যেক ইউনিয়নকে মাদকমুক্ত করবো। তবে তা শুরু হবে এই ইউনিয়নের মাধ্যমে। আগামী একমাসের মধ্যে আপনাদের সহযোগিতায় এই ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। এই এলাকায় কারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত তার তালিকা আগামী তিনদিনের মধ্যে আপনারা থানায় জমা দিবেন।’

বাঁশখালী থানার এসআই আরিফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, প্যানেল চেয়ারম্যান বিকাশ দত্ত, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহিব্বুর রহমান, ইউপি সদস্য রমিজ উদ্দীন, আবদুল আলীম, দিদারুল হক, এসআই আবুল খায়ের প্রমুখ।