মাদারীপুরের কালকিনিতে বাসচাপায় শাহাদাৎ হোসেন সরদার (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা-কুন্ডুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাৎ বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রামের আফতাফ আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গোপালপুর থেকে নসিমন চালিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন শাহাদাৎ। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস নসিমনটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শাহাদাৎ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাহাদাৎ নসিমনে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতেন। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।



