নওগাঁয় বাসের ধাক্কায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

শনিবার সকালে তিনি নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করার জন্য যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় নওগাঁর দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত
সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় তন্ময় হোসেন (২১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মরহুম শাহাদাত হোসেনের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা মোড়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি লেখাপড়ার পাশাপাশি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনি নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করার জন্য যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় নওগাঁর দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে তার মাথা থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’