বাউবির এমডিএস প্রোগ্রামের ১০ ও ১১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের ২৬১তম টার্মের দ্বিতীয় সেমিস্টারের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্য ও পরবর্তী ঘোষণা জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।