শৈলকুপায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

এলাকাবাসীর সংবাদের পরিপ্রেক্ষিতে গড়াই নদীর উলুবাড়িয়া এলাকা থেকে তিন-চার মাস বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয় শিশুর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গড়াই নদীর উলুবাড়িয়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) বিকেলে নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামান জানান, এলাকাবাসীর সংবাদের পরিপ্রেক্ষিতে গড়াই নদীর উলুবাড়িয়া এলাকা থেকে তিন-চার মাস বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি কুষ্টিয়া এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিচয় শনাক্ত করার জন্য তাদের সংবাদ দেয়া হয়েছে। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।