সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক

আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব

আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক |নয়া দিগন্ত

আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সীমান্তবর্তী বিয়ানীবাজার উপজেলায় বিয়ানীবাজার থানা কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তার বক্তব্যে বিয়ানীবাজারে সম্প্রতি তিন লাশ উদ্ধারের ঘটনাকে প্রশাসন গুরুত্ব দিয়ে তদন্ত করছে উল্লেখ করে বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা বাহিনী মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করছে শীঘ্রই এসব রহস্য উদঘাটন হবে।’

তিনি এসময় সবাইকে পুলিশের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ মো: ওমর ফারুকের সভাপতিত্বে ওসি তদন্ত ছবেদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম এবং বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।

এর আগে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন, ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বাছিত, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খয়ের, উপজেলা জামায়েতের সেক্রেটারি আবুল কাশেম, পৌর জামায়েতের আমির জমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, উপজেলা জমিয়ত নেতা আব্দুল কারিম হক্কানী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রায়হান সাজু, ইমাম সমিতির সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদার।

এছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।