সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার সোনাতলায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারধর মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
ঠান্ডু উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রামের মরহুম আবুল সরকারের ছেলে। সে সোনাতলা উপজেলা যুবলীগের সদস্য ছিল।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সোনাতলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাত পৌনে ২টার দিকে ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারধর মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে একই দিনে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন।



