লক্ষ্মীপুর-৪ আসনে ‘হ্যাঁ’ ক্যাম্পেইনে জাকসু জিএস মাজহারুল

নতুন ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে ‘হ্যাঁ’ ভোটের জয়ের বিকল্প নেই। জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
মতবিনিময় সভা
মতবিনিময় সভা |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম ফাহিম এক মতবিনিময় সভা করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকাস্থ কমলনগর ফোরামের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাজহারুল ইসলাম ফাহিম বলেন, ‘নতুন ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে ‘হ্যাঁ’ ভোটের জয়ের বিকল্প নেই। জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ফ্যাসিস্ট হাসিনার অমানবিক জুলুম-নির্যাতনের ভয়াবহতার খবর দেশে ও বিদেশে পৌঁছানো গেছে বিভিন্ন গণমাধ্যমের দ্বারা।’

সভায় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ আর হাফিজ উল্যাহ, ঢাকাস্থ কমলনগর ফোরামের যুগ্ম সম্পাদক শামীম হাসনাইন, সদস্য হারুনুর রশিদ, মিজানুর রহমান, জুলাইযোদ্ধা শিশু ফাইয়াজ প্রমুখ।