জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে অটোচালক নিহত

ঢাকা মেট্রো (ট ২৪-১২৯০) নাম্বারের একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি অটো উল্টে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫)।

নীলফামারী প্রতিনিধি

Location :

Jaldhaka
ট্রাকের চাকা বিস্ফোরণে অটো উল্টে চালক নিহত
ট্রাকের চাকা বিস্ফোরণে অটো উল্টে চালক নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে আব্দুল মজিদ (৫০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোতে থাকা দু’জন যাত্রী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোচালক উপজেলার ক্লাবেরপাড় ব্রোমোত্তর এলাকার আজিজার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো (ট ২৪-১২৯০) নাম্বারের একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি অটো উল্টে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।