মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ আসর পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা মো: তোয়াব আলী মোল্লা, শিক্ষাবিদ অধ্যক্ষ হাফিজুর রহমান, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: তৌহিদুর ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শাখার সভাপতি প্রকৌশলী মো: রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।
আলোচনা সভায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরির ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী দিনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: মুজিবুর রহমান।



