ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা দেলাওয়ারের খাবার প্যাকেট বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া দিনমজুর মানুষের মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা দেলাওয়ারের খাবার প্যাকেট বিতরণ
ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা দেলাওয়ারের খাবার প্যাকেট বিতরণ |নয়া দিগন্ত

পবিত্র রমজান মাস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া দিনমজুর মানুষের মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে ঠাকুরগাঁও শহরের সালন্দর ইসলামীয়া কামিল মাদরাসা মাঠে শতাধিক দরিদ্র মানুষের মাঝে এসব প্যাকেট বিতরণ করা হয়।

প্রতিটি ফুড প্যাকেট ছিল চাল, ডাল, চিনি, ছোলা, তেলসহ অন্যান খাদ্য সামগ্রী। যা পেয়ে আনন্দিত অসহায় মানুষগুলো।

ফুড প্যাকেট বিতরণকালে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন বলেন, ‘আমি ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছি। জয়ী হতে না পারলেও প্রায় দেড় লাখ মানুষ আমাকে ভোট দিয়েছেন। অতীতেও যেমন আমি আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও পাশে থেকে আপনাদের সেবা করে যাব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।’

এসময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও শহর সভাপতি বজলার আহমেদ, সেক্রেটারি আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’