পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Panchbibi

জয়পুরহাটের পাঁচবিবিতে ইট বহনকারী মেসি ট্রাক্টরের ধাক্কায় বুলবুল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল দিনাজপুর জেলার মোকছেদ আলীর ছেলে। পানিয়াল গ্রামে তার সৎ বাবার সাথে থাকতেন।

নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বুলবুল বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে এলাকার নুরুল মেকারের বাড়ির সামনে মোড়ে ওঠার সময় একটি ইটবোঝাই মেসি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বুলবুলের মৃত্যু হয়। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।’