চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

আটক তরুণকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুচলেকা নিয়ে তাকে মুক্তি দিয়েছেন।

Location :

Chitalmari
মাদকসহ আটক তরুণ
মাদকসহ আটক তরুণ |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে অয়ন সাহা (১৮) নামের এক তরুণকে পুলিশ গাঁজাসহ আটক করেছে।

শুক্রবার (২২ মে) আটককৃত তরুণকে বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুচলেকা নিয়ে তাকে মুক্তি দিয়েছেন।

গাঁজাসহ আটককৃত অয়ন সাহা চিতলমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা পরিচয়দানকারী অনিল কৃষ্ণ সাহা বাদলের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অয়ন সাহাকে এক পুরিয়া গাঁজাসহ পুলিশ আবুলের মোড় এলাকা থেকে আটক করে। আটককৃতকে শুক্রবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার জানান, পুলিশ গাঁজাসহ আটককৃত অয়ন সাহাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। অয়ন যশোরের একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিবে। তাই তাকে বিশেষ বিবেচনায় মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে।

মুচলেকায় অয়ন সাহার বয়স ১৭ বছর উল্লেখ করা হলেও তার প্রকৃত বয়স ১৮ বছর ৬ মাস। জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ২২ নভেন্বর ২০০৭ খ্রিষ্টাব্দ।