দুবাইয়ে থাকা ছেলেকে বিয়ে করাতে এসে একা ঘরে প্রবাসীর মৃত্যু

আব্দুর রহমান দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে দুবাইয়ে প্রবাসী জীবন অতিবাহিত করেছেন। তার স্ত্রী, তিন ছেলে এবং বড় ছেলের স্ত্রীও সেখানে অবস্থান করেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া
আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া |সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়ায় নিজের শয়নকক্ষ থেকে আব্দুর রহমান প্রকাশ দানু মিয়া (৬৫) নামে এক প্রবাসীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত ৭টার দিকে প্রতিবেশীরা তার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়ার পরে পুলিশ ওই ব্যক্তির লাশ করে পুলিশ। মৃত আব্দুর রহমান ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

তবে কী কারণে বা কেন তার মৃত্যু হয় তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে দুবাইয়ে প্রবাসী জীবন অতিবাহিত করেছেন। তার স্ত্রী, তিন ছেলে এবং বড় ছেলের স্ত্রীও সেখানে অবস্থান করেন। নয় মাস আগে দ্বিতীয় ছেলেকে বিয়ে করানোর উদ্দেশ্যে তিনি দেশে ফিরে আসেন এবং তখন থেকেই নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক এস এম দিদারুল ইসলাম সিকদার নয়া দিগন্তকে জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধারের চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

এদিকে, লাশ ময়নাতদন্তের পরে সোমবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানের নিহতের লাশ দাফন করা হয়।