জেলা শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শহরের প্রবেশমুখ সীতারামপুর এলাকায় পৌরসভার ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত কার্যক্রম শুরু করেন তিনি।
ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত রাখতে প্রতিদিন এখানে কেরোসিন তেল, ব্লিচিংপাউডারসহ বিভিন্ন উপকরণ ছিটানো হবে। যাতে করে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে চলাচলরত যাত্রীসাধারণ, পথচারী ও রোযাদারদের কষ্ট লাগব হয়। এ উদ্যোগ সম্পর্কে এমনটি জানিয়েছেন এমপি আতাউর রহমান বাচ্চু।
এছাড়া মহাসড়কের সীতারামপুর ব্রিজের পাশে দুর্ঘটনায় পতিত প্রাইভেটকার উদ্ধারে নেতাকর্মীদের নিয়ে এগিয়ে আসেন তিনি। এরপর নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার-পরিছন্ন অভিযান শুরু করেন। ঝাড়ু হাতে পরিস্কার-পরিছন্ন কাজ করেন বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, নড়াইল পৌর আমির মাস্টার জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা সভাপতি আকিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলাসহ নেতাকর্মীরা।



