দোলযাত্রায় বেনাপোলে-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য আজ এ পথে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বেনাপোল বন্দর
বেনাপোল বন্দর |নয়া দিগন্ত

ভারতে দোলযাত্রা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দর ও কাস্টমস হাউজসহ বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক গতিতে চলছে।

মঙ্গলবার (৩ মার্চ) আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন।

তিনি জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য আজ এ পথে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজের কার্যক্রমসহ পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। বুধবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।