কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনি মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু |নয়া দিগন্ত

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনি মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও তার নাতনি চাঁদনী আক্তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

মৃত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, ডাক্তার দেখানোর জন্য নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তার ফুফু। চিকিৎসকের কাছে দেখানো শেষে বাসস্ট্যান্ডে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।