সিংড়ায় বাসচাপায় নিহত ১

সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় রমজান আলী মোল্লা রিকশা রেখে নতুন মহাসড়ক পারাপার হচ্ছিলেন।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সিংড়ায় বাসচাপায় নিহত ১
সিংড়ায় বাসচাপায় নিহত ১ |প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় রমজান আলী মোল্লা (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সিংড়া পৌর শহরের পাটকোল মহল্লার মরহুম খাদেম মোল্লার ছেলে এবং একজন রিকশাচালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় রমজান আলী মোল্লা রিকশা রেখে নতুন মহাসড়ক পারাপার হচ্ছিলেন। ওই সময় নাটোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তার মৃত্যু হয়।

সিংড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।