‎সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার দিকে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী তাকে বলেন, বাইরে শুকাতে দেয়া খড়ের পাতা তুলে আনতে হবে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
বজ্রপাতে মা-ছেলের মৃত্যু |প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। ‎বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার দিকে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী তাকে বলেন, বাইরে শুকাতে দেয়া খড়ের পাতা তুলে আনতে হবে। পরে মা-ছেলে বাড়ির বাইরে গেলে দু’জনই আকস্মিক বজ্রপাতের শিকার হন।

‎মান্দুরা গ্রামের ইউপি সদস্য (মেম্বার) সাহিন আলম জানান, বজ্রপাতের সাথে সাথেই মা-ছেলে দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথেই কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।

‎ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।