কটিয়াদীতে ১৭ বছর পর ভোট দিলেন শতবর্ষী মজুর উদ্দিন

মজুর উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘অনেক বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে এটা আমার অধিকার।’

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
ভোট দিতে শতবর্ষী মজুর উদ্দিন
ভোট দিতে শতবর্ষী মজুর উদ্দিন |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত শতবর্ষী মজুর উদ্দিন। বয়সের ভার ও শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে নাতির কাঁধে ভর দিয়ে উপজেলার মসুয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

মজুর উদ্দিন উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের বাসিন্দা। ভোট দিয়ে বেরিয়ে আসার পর মজুর উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘অনেক বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে এটা আমার অধিকার।’

নাতি বকুল মিয়ার কাঁধে ভর দিয়ে কেন্দ্রে পৌঁছান তিনি। তার এই দৃঢ়তা ও গণতান্ত্রিক চেতনা দেখে উপস্থিত ভোটারদের মাঝে অনুপ্রেরণা যোগায়।

এ সময় ভোটকেন্দ্রে উপস্থিত ভোটাররা বলেন, বৃদ্ধ বয়সেও ভোটের প্রতি মজুর উদ্দিনের আগ্রহ প্রমাণ করে গণতন্ত্রের শক্তি মানুষের অংশগ্রহণেই নিহিত।