সিলেটে পুলিশকে অটোরিকশা চালকের থাপ্পড়

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে অটোরিকশা চালকের থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে পুলিশকে অটোরিকশা চালকের থাপ্পড়
সিলেটে পুলিশকে অটোরিকশা চালকের থাপ্পড় |নয়া দিগন্ত

সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে অটোরিকশা চালকের থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাতে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে ভুক্তাভোগী পুলিশ সদস্য নিজেই জনরোষ থেকে ওই অটোরিকশা চালককে উদ্ধার করেন।

এর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে বেপরোয়া গতিতে এক সিএনজি অটোরিকশা চালককে নগরীর সুবিদবাজার পয়েন্টে পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে চলে যায়। এরপর রিকাবীবাজার পয়েন্টে পুনরায় সিগন্যাল দিলেও তিনি চালক থামেননি। পরে এক সার্জেন্ট তাকে ধাওয়া করে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে গিয়ে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন ওই চালককে মারধর করেন। পরে পুলিশের সাথে এলাকার একজনের বাকবিতণ্ডার সময় পুলিশের গালে থাপ্পড় মারেন ওই অটোরিকশা চালক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। উপস্থিত জনতার হাত থেকে ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

এধরনের ঘটনা আর ঘটলে আইনিভাবে মোকাবেলা করা হবে। পুলিশের কাজে কেউ বাধাদান, হেনস্থা বা গায়ে হাত তোলার মত ঘটনা কোনো অবস্থাতে সহ্য করা হবে না বলে হুশিয়ারী দিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এদিকে নগরে চুরি-ছিনতাই ও অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীরা প্রতিদিনই গ্রেফতার হচ্ছে। গত ৪ দিনে বিভিন্ন অপরাধে জড়িত ৪শতাধিক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরণের অভিযান অব্যাহত রয়েছে।