সাদুল্লাপুরে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভা ও গণমিছিল

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলামের (লেবু মাওলানা) দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
জামায়াতের নির্বাচনী জনসভা
জামায়াতের নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলামের (লেবু মাওলানা) দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে উপজেলা ১১ দলীয় জোট এ জনসভার আয়োজন করে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: এরশাদুল হক ইমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, লেখক-গবেষক আলী আহমেদ মাবরুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফজলে রাব্বি ফাইম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা ছাত্রশিবির সভাপতি রুম্মান ফেরদাউস, সেক্রেটারি ইউসুফ আল কারজাভী প্রমুখ।

সভা শেষে একটি গণমিছিল বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার ওই বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।