নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
নানা-নানির কবরের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
নানা-নানির কবরের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুরে তার নানা-নানির কবর জিয়ারত করেছেন।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং খালের পাড়ে গাছ রোপণ করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে যোগ দেন তিনি। প্রায় ২৩ বছর পর তারেক রহমান দিনাজপুর শহরে এলেন।

তিনি নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।

জিয়ারতের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে সরকার।

সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।