কাউখালীতে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের নির্বাচনী জনসভা

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালীতে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের নির্বাচনী জনসভা
কাউখালীতে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের নির্বাচনী জনসভা |নয়া দিগন্ত

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পিরোজপুরের কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘আল্লাহর রহমতে আমি নির্বাচিত হলে পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করব। কোনো বৈষম্য থাকবে না। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী ভাঙন এলাকায় বেড়িবাঁধ দিয়ে শহর রক্ষা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়তে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ‘বিএনপি কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের এলাকার সব ধরনের সমস্যার সমাধান করার সুযোগ করে দিন।’

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রিয় কুমার কুন্ডু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াসউদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল বৈরানী সৈকত।

উপজেলার ৪৫টি ওয়ার্ড থেকে হাজারো নারী-পুরুষ দলে দলে জনসভায় যোগ দেন।