ভাঙ্গায় মানবিক সাহায্যের আবেদন

সমাজের বিত্তবান, বিত্তশালী, প্রবাসী ভাই-বোনসহ সকল মানবিক হৃদয়ের মানুষের সামান্য সহযোগিতাও ইব্রাহিম মীরের চিকিৎসা ও সুস্থ জীবনে ফিরে আসার পথ সহজ করতে পারে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ইব্রাহিম মীর
ইব্রাহিম মীর |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের সৌদি প্রবাসী মো: ইব্রাহিম মীর সৌদি আরবে কর্মরত অবস্থায় বিদ্যুৎ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৪০–৫০ লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

তাই সমাজের বিত্তবান, বিত্তশালী, প্রবাসী ভাই-বোনসহ সকল মানবিক হৃদয়ের মানুষের প্রতি আন্তরিক আবেদন—আপনাদের সামান্য সহযোগিতাও ইব্রাহিম মীরের চিকিৎসা ও সুস্থ জীবনে ফিরে আসার পথ সহজ করতে পারে।

আসুন, মানবতার হাত বাড়িয়ে একটি জীবন বাঁচাতে এগিয়ে আসি। তার বিকাশ নম্বর ০১৩৩০৬৬১২৯২।