ভোটের লড়াই শেষে নবনির্বাচিত এমপি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

আমরা এমনই একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু মনভেদ থাকবে না; যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সঙ্ঘাত থাকবে না; যেখানে সবাই মিলেমিশে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে। এটাই হোক আমাদের রাজনীতির সত্যিকারের সৌন্দর্য।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
নবনির্বাচিত এমপি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যকার সৌহার্দপূর্ণ সাক্ষাৎ
নবনির্বাচিত এমপি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যকার সৌহার্দপূর্ণ সাক্ষাৎ |নয়া দিগন্ত

রাজনীতির সৌন্দর্য ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত গড়ে প্রশংসায় ভাসছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো: মাজেদুল ইসলাম। তাদের মধ্যে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ প্রশংসনীয় বিষয় হয়ে উঠেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পল্টনে আব্দুস সালাম আজাদের অফিসে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় তারা একে অপরকে ফুলের মালা পড়িয়ে দেন এবং মিষ্টি খাইয়ে দেন। পরে তারা তাদের নির্বাচনী এলাকা লৌহজং-টঙ্গিবাড়ীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে একসাথে কাজ করার বিষয়েও আলোচনা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌহার্দ্যপূর্ণ এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশংসনীয় মন্তব্য করে বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতার ক্ষেত্র হলেও, পরবর্তীতে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা একটি পরিণত ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে।

আমরা এমনই একটি বাংলাদেশ চাই, যেখানে রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু মনভেদ থাকবে না;

যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সঙ্ঘাত থাকবে না; যেখানে সবাই মিলেমিশে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে। এটাই হোক আমাদের রাজনীতির সত্যিকারের সৌন্দর্য।’