দুমকিতে ফের পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজার, থানা ব্রিজ জলিশা ও স্কুল পট্টি এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
কুকুরের কামড়ে আহত শিশু
কুকুরের কামড়ে আহত শিশু |নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকিতে ফের পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজার, থানা ব্রিজ জলিশা ও স্কুল পট্টি এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।

আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অধিকাংশকে ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে বগা এলাকার পাঁচ বছরের শিশু আরাবি, দুমকি এলাকার সাড়ে পাঁচ বছরের শিশু মুরশালিন, জলিশা গ্রামের শিক্ষার্থী নিজুম ও সাড়ে ছয় বছরের তাইয়্যেবাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানায় তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মীর শহীদুল হাসান শাহীন বলেন, ‘হাসপাতালে জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে। আহতরা সবাই হাসপাতালে আসলে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা হবে।’