চিতলমারীতে স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠন করছে। তাই কোনো প্রকার সহিংসতায় জড়ানো যাবে না।

Location :

Chitalmari
নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা
নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা এ মতবিনিময় সভার আয়োজনে করে।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নিয়ামত আলী খান বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠন করছে। তাই আমরা কোনো প্রকার সহিংসতায় জড়াবো না ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবো।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নিয়ামত আলী খানের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ শেখের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মো: রাজু খান, মো: এলাহী মোল্লা, মো: শামীম শেখ, মো: লিসন শেখ, মো: সাঈদ শেখ, মো: সোহেল মুন্সি, মো: আসলাম শেখ, মো: হাফিজুল শেখ ও মো: রাসেল ফকিরসহ সাতটি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক।