কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল ও চৌকুড়ি ওয়ার্ড যুবদল সভাপতি হেলাল উদ্দিন সর্দারসহ সাতজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়নের আয়োজনে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশে ওই সাতজন জামায়াতে যোগ দেন।
জামায়াতে যোগ দেয়া অন্যরা হলেন— হেলাল হোসেন সাগর, নুরে আলম, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ শাহিন ও বাসির উদ্দিন ভূঁইয়া।
এ সময় সদ্য জামায়াতে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন জামায়াত আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।
ঢালুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মোহাম্মদ ফয়সাল আহমেদের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত নেতা সিআইপি এনআরবি গোলাম কবির ভূঁইয়া, ডক্টর দেলোয়ার হোসাইন, সাবেক ছাত্রনেতা মহিন উদ্দিন মজুমদার, আমিনুল হক মাওলা, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি হাফেজ নূরুস সালাম, সাবেক ছাত্রনেতা মাঈনুল হক মজুমদার বাবলু, নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার প্রমুখ।



