বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস স্লিপার’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।

Location :

Dinajpur
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস |নয়া দিগন্ত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ‎বিরামপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো ছয়জন ।

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মাদরাসার সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে একজন মোশারফ হোসেন বাবু (৫৮) মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

‎থানা পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস স্লিপার’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।

এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ‎দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয় ও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।