রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) আয়োজিত ‘হাইড্রোজেনে জ্বালানির সম্ভাবনা, বাস্তবায়ন চ্যালেঞ্জ ও উত্তরণ কৌশল’ শীর্ষক সেমিনারে মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি ড. মুহাম্মদ ইসমাইল।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার আরপিজিসিএলের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে সেমিনারের বিষয়ে জানানো হয়।
নোবিপ্রবি ভিসি ড. মুহাম্মদ ইসমাইল তার উপস্থাপনায় ভবিষ্যৎ জ্বালানি হিসেবে হাইড্রোজেনের সম্ভাবনা, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় এর গুরুত্ব এবং বাংলাদেশে এর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম খবিরুল ইসলাম (পিএইচডি) ও প্রকৌশলী চৌধুরী নুরুর রহমান। তারা হাইড্রোজেন জ্বালানির প্রযুক্তিগত দিক, অবকাঠামোগত চ্যালেঞ্জ ও এ খাতে সম্ভাব্য উন্নয়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আনোয়ারুল ইসলাম।
তিনি তার বক্তব্যে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বিকল্প জ্বালানির উৎস হিসেবে হাইড্রোজেনের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন আরপিজিসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।



