দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ নয়টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম ও সাধারণ সম্পাদকসহ চারটি পদে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী প্যানেল ও সহ-সাধারণ সম্পাদকসহ দু’টি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) রাত ৩টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো: ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট প্রদান করেন।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট আবুল আলা মো: মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যান্য বিজয়ীরা হলেন সভাপতি মো: এমাম আলী (প্রাপ্ত ভোট ৩১৭), সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম-২ (ভোট ২৪৯), মো: আব্দুল হান্নান (ভোট ৩১১), সহ-সাধারণ সম্পাদক মো: মশিহুর রহমান ফাতেমী (ভোট ২১৭), কোষাধ্যক্ষ মো: নিয়ামুল হক চৌধুরী (ভোট ১৮৭), পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম (ভোট ৩১৩) শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না (ভোট ২৮৬)। সদস্য পদে মো: জোবায়ের আল মাহমুদ(২৯৮), মো: এনামুল হক (২৪৬)।
জামায়াত সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূট্টো (ভোট ১৭৮), সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো: তোজাম্মেল হক বকুল (২৭২ ভোট), সদস্য পদে মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫৭) ও মোছা শারমিন আক্তার (২৫৮)। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মো: তোজাম্মেল হক লিটন(১৯৩), সদস্য পদে মো: সাদেকুর রহমান (২৭৭) বিজয়ী হয়েছেন।



