এমপি রেজাউল ইসলাম

চাঁদাবাজ ও দখলবাজদের স্থান এই জনপদে হবে না

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলামি বলেছেন, রাণীনগর-আত্রাই কোনো দখলবাজ, চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
উপজেলা প্রশাসনের  মাসিক সাধারণ সভায় এমপি রেজাউল ইসলাম
উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভায় এমপি রেজাউল ইসলাম |নয়া দিগন্ত

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলামি বলেছেন, রাণীনগর-আত্রাই কোনো দখলবাজ, চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হলরুমে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, এলাকাবাসী আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসী এর সুফল পাবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোনো বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমি, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমুখ।

পরে প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।