কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আতাউর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত ১০ কোটি টাকার সম্পদের হিসাব গোপন রাখার দায়ে দুদক মামলা করেছে।

এ মামলার বাদি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

তিনি জানান, সাবেক উপজেলা চেয়ারম্যানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দশ কোটি নয় লক্ষ আটষট্টি হাজার নয় শ’ একচল্লিশ টাকা। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণী ফরম নিজ ঠিকানায় জারি করা হয়। কিন্তু তিনি উক্ত সম্পদ বিবরণী ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারার অপরাধ পরিলক্ষিত হওয়ায় মামলাটি দায়ের করা হয়।

আতাউর রহমানের বাড়ি ভেড়ামারা উপজেলার বাহিরমাদি গ্রামের ষোলদাগ উত্তরপাড়ায়। আতাউর রহমান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই।