কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে জেল-হাজতে পাঠানো হয় এবং ধর্ষণের স্বীকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
গ্রেফতার ধর্ষক রমজান আলী
গ্রেফতার ধর্ষক রমজান আলী |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে রমজান আলী (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭) দুপুরে গ্রেফতার আসামিকে জেল-হাজতে পাঠানো হয়।

ধর্ষিতা নারী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের পূর্ব আমরাজুরী গ্রামের আবু সোহরাব হাওলাদারের মেয়ে। এবং অভিযুক্ত রমজান আলী একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে আসামির বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে রাস্তা থেকে ফুসলিয়ে আসামি ঘরের পিছনে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষকের স্ত্রী সুখি আক্তার হঠাৎ ঘরে এসে পড়ে এই দৃশ্য দেখে ফেললে ধর্ষক লম্বট রমজান দৌঁড়ে পালিয়ে যান। পরে ধর্ষিতা নারী তার বাড়িতে গিয়ে মা-বাবাকে জানালে, মা হালিমা বেগম বাদি হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক রমজানকে গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, ‘অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করি এবং ধর্ষণের স্বীকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।